× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
syleht

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট থেকে ১৪২ বস্তা ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। ০১ অক্টোবর রোববার সোয়া ১২টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামে বরকত উল্লাহর বাড়ির উঠান থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, পান্তুমাই সাকিনে বরকত উল্লাহর বাড়ির উঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। তবে পলাতকদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২) ও সিদ্দিক (৫০)।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..