× Banner
সর্বশেষ
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
ফিলিং স্টেশনে বিস্ফোরণ

সিলেট নগরের পূর্ব মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকা-ে দগ্ধ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রুমেল সিদ্দিক (২৭) মারা গেছেন।

১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুমেল সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা। তিনি ওই পেট্রোল পাম্পের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই আহমেদ শাহনুর বলেন, বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ চারজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রুমেল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা গেছেন।

এর আগে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে সাতজন ওই স্টেশনের কর্মচারী ও দুজন পথচারী।

ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে। পরে বুধবার দুপুরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমেল সোমবার সন্ধ্যায় মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..