× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাহমুদ খান, সিলেট

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত। রবিবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। তিনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করার আহ্বান জানান।
জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে তুলনামূলক প্রতিবেদন প্রদানের নির্দেশনা প্রদান করে মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সব ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..