× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সিলেট প্রতিনিধি

সিলেটে চোর সন্দেহে গাছে ঝুলিয়ে দৃষ্টি প্রতিবন্ধী যুবককে নির্যাতন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
দৃষ্টি প্রতিবন্ধী যুবককে নির্যাতন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। চুরির সন্দেহে একজন দৃষ্টি–প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে—যা জানাজানি হতেই পুরো এলাকায় নেমে আসে ক্ষোভ আর নিন্দার ঝড়।

স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি বৃহস্পতিবার সকালে দৃষ্টি–প্রতিবন্ধী জালাল মিয়া (২৪)–কে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে অমানবিক আচরণ করে। এমন অন্যায়ের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের প্রতিক্রিয়া তীব্র হয়। সবাই প্রশ্ন তুলছে—একজন প্রতিবন্ধী যুবকের প্রতি এমন নির্মম আচরণের অধিকার কারো আছে?

ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম দ্রুত ব্যবস্থা নেন। ইতোমধ্যে অভিযুক্তদের একজন, আরফান আলী,কে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

নির্যাতনের শিকার জালাল মিয়ার মা, শিরিয়া বেগম, কান্নাজড়িত কণ্ঠে থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে জালাল মিয়াকে কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় মানুষের ভাষ্যে—“একজন প্রতিবন্ধী যুবকের ওপর এমন আচরণ আমাদের বিবেককে নাড়া দিয়েছে। অপরাধীদের যথোপযুক্ত বিচার চাই।”


এ ক্যটাগরির আরো খবর..