× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাহমুদ খান, সিলেট

সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
এইচএসসি ফল

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ বেশি। পাশাপাশি এ বছর জিপিএ-৫ এর সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৬৯৮ জনে পৌঁছেছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৭০৪ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, আইসিটি বিষয়ে পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে। এছাড়া, এই বছর কম বিষয়ের পরীক্ষা হওয়ার কারণেও ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে।
এ বছর সিলেট বোর্ডের অধীনে মোট ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ৭১ হাজার ১২ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ২৮ হাজার ৩৫১ জন এবং মেয়ে শিক্ষার্থী ৪২ হাজার ৬৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ হাজার ৮৬৯ জন ছেলে এবং ৩ হাজার ৮২৯ জন মেয়ে।


এ ক্যটাগরির আরো খবর..