× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেট-জকিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১,আহত ৩

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
সিলেট-জকিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় ট্রাক-অটোরিকশা ও সিএনজি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন হয়েছেন।

১০ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজারের সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মালবাহী ট্রাক, অটোরিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের চারখাই বাজার হইতে ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রিজের পাশে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ভ্যান গাড়ি ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও সিলেট থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে খাদে পড়ে যায় ও রাস্তায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মালবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশা তাদের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার বলেন, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের বিয়ানীবাজারের লালপুল ব্রিজের পাশে ব্রিজের সংঘর্ষে ১ জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাড়ি তিনটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..