× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার ওপর মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

ঢাকা: খসড়া ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’বিষয়ে সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের সাথে আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় খসড়া আইনের বিষয়ে নতুন কোন পরামর্শ থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে লিখিত আকারে জানানোর জন্য অনুরোধ করা হয়।

          সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেট মহানগরের পরিধি বাড়ানোর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং বেশ অগ্রসর হয়েছে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হলে পরিকল্পিতভাবে কাক্সিক্ষত উন্নয়ন হবে। সেকারণে এ আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। মুজিববর্ষে এ আইন প্রণয়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ড. মোমেন বলেন, শেখ হাসিনার সরকার হলো জনগণের সরকার, তৃণমূলের সরকার। সেকারণে সবার সাথে আলোচনার মাধ্যমে এ আইন প্রণয়নের জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

          সভায় জানানো হয়, সিলেট মহানগরীকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠা এবং এ অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

          গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এ মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

          এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মোঃ নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব ও সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।


এ ক্যটাগরির আরো খবর..