× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

সিরিয়া শান্তি পরিকল্পনায় একমত রাশিয়া-কাতার

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: অনুঘটক হিসেবে কাজ করতে একমত হয়েছে রাশিয়া ও কাতার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং বাশার আল আসাদের সঙ্গে শান্তি আলোচনার জন্য। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল আতিয়াহ ও সেরগেই লাভরভ সাংবাদিকের এক যৌথ ঘোষণায় বলেন, ‘সিরিয়ায় স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে শান্তি প্রক্রিয়া ও চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।’

সিরিয়ার সরকার বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা ও দেশটির গৃহযুদ্ধ বন্ধে একটি পথনকশা গত সপ্তাহে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়। সিরিয়া নিয়ে পরস্পরবিরোধী দুই বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনার ব্যাপারে একমত হয়। এরই অংশ হিসেবে জানুয়ারিতে জেনেভা শান্তি আলোচনা ও দুই পক্ষের মধ্যে অস্ত্র বিরতি চুক্তির অনুমোদন হয়। এর আগে কাতার বলে আসছিল বাশারকে ক্ষমতায় রেখে কোনো শান্তি আলোচনা হতে পারে না। কিন্তু রাশিয়া বাশারের পক্ষেই তাদের অবস্থান জানিয়ে দেয়। এখন আলোচনার জন্য এই দুই দেশের একমত হওয়া শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে যদিও সাংবাদিকদের সেরগেই লাভরভ বলেছেন, আসাদের ভবিষ্যত কী হবে, তা সিরিয়ান জনগণই সিদ্ধান্ত নেবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একমত হয়েছি যে, সিরিয়ায় চলমান যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না। এ বিষয়ে কোনো সমাধানে বিলম্ব হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সিরিয়ার জনগণ। তা ছাড়া কোনো দলই এর বাইরে থাকবে না।’

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..