× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে আরো একজন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্যের নাম মনিরুল ইসলাম (২৮)। তিনি বেলকুচির রাজাপুর ইউনিয়নের দুর্গম চক-বয়রা গ্রামের কৃষক আজিজুল হকের ছেলে।

গুলিতে আহত হয়েছে একই গ্রামের আছের আলীর ছেলে ও নিহত ব্যক্তির ভাগ্নে রাসেল শেখ (২৫)। তাঁকে কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বেলকুচির রাজাপুর ইউপি সদস্য মনিরুলকে গত রাতে কে বা কারা হত্যা করে। এরপর তাঁর লাশ পার্শ্ববর্তী সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুর্গম পঞ্চসোনা চরে ফেলে রেখে যায়। এ সময় মনিরুলের সঙ্গে থাকা রাসেলের ওপর গুলিবর্ষণ করা হয়।

পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। তবে আহত রাসেলকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ওসি আরো জানান, নিহত মনিরুলের সঙ্গে যমুনার চরের অপরাধীদের সখ্য ছিল। কোন্দলের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..