× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বিদায়ী কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে ফের গ্রেফতারের প্রেক্ষিতে দলের করণীয় বিষয় নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেছেন খালেদা জিয়া


এ ক্যটাগরির আরো খবর..