× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সিদ্ধিদাতা গণেশের গগনা অনুযায়ী আজ রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
আজকের রাশিফল

সিদ্ধিদাতা গণেশের গগনা অনুযায়ী আজ রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন জেনে নিন। রাশিফল আপনাকে জানাবে কোন কোন বিষয়ে সারাদিন সচেতন থাকতে হবে এবং কোন কোন জিনিসের থেকে আপনাকে বেঁচে চলতে হবে।

মেষঃ দীর্ঘদিনের সঞ্চয় আজ কাজে আসবে। সঙ্গীর সঙ্গে আজ সময় কাটালেও তাঁর সঙ্গে মনোমালিন্যের যোগ রয়েছে। আপনার প্রাণ চঞ্চল স্বভাব এবং কৌতুকের রসদ চারপাশের মানুষকে আনন্দ দেবে।

বৃষঃ পরিবারে নতুন সদস্যের আগমনে খুশির উৎসব ছড়িয়ে যাবে। আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আজকে এই রাশির জাতকরা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোলেও, রাস্তার জ্যামে পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে।

মিথুনঃ পুরনো রোগের কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা। অনেকেই আজ আপনার বন্ধু হতে চাইবে। আজকের দিন এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সুখের দিন হতে চলেছে।

কর্কটঃ অর্থ সম্পর্কিত কোন নথিতে স্বাক্ষরের পূর্বে ভালো করে বুঝে নেবেন। বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনে আপনি আপনার স্ত্রীর থেকে গুরুত্ব পাবেন। তবে খাবার এবং পানীয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন।

সিংহঃ হটকারিতা করে বিনিয়োগ করবেন না। বুঝে শুনে সময় নিয়ে কাজ করুন। নিজের বদভ্যাস দূর করে সঙ্গীর চোখে আকর্ষণীয় হয়ে উঠুন। কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে পরিবারের সকলের মতামত নিন। আজ বিবাহিতদের জীবনে সেরা দিন।

কন্যাঃ আজকের দিন এই রাশির জাতক জাতিকাদের কাছে আনন্দ এবং মজার দিন। প্রেমে আজ সুখের দিন। স্ত্রীর সঙ্গে শপিং-এ গিয়ে নিজেদের মনের ভাব আদান প্রদান করুন। নিজের জন্য সময় বার করলেও, তা সঠিক কাজে লাগাতে পারবেন না। পুরনো বিনিযোগে আজ দারুণ সাফল্য পেতে চলেছেন।

তুলাঃ পুরনো ঋণ ফেরত পেয়ে অর্থের সঞ্চয় হবে। ডাক যোগের কোন খবর আনন্দ নিয়ে আসবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজ ব্যস্ততার দিন।

বৃশ্চিকঃ পরিবারের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থাকুন। সমস্যার সমাধানের রাস্তা বের করুন। স্বাস্থ্যের সমস্যার জন্য চিন্তিত থাকবেন। খরচ নিয়ে স্ত্রীর সাথে বচসার যোগ।

কুম্ভঃ আজ এই রাশির জাতক জাতিকাদের অর্থ লাভের যোগ। ব্যস্ততার দিন শেষ, আজ নিজের জন্য সময় পাবেন। পরিবারের সদস্য, বন্ধু বান্ধব বা কাছের মানুষের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে, তাঁদের বিরক্তের কারণ হয়ে দাঁড়াবেন না।

মীনঃ যত্নসহকারে ঘরের কাজ করুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কারণে ভ্রমণের পরিকল্পনা পন্ড হওয়ার সম্ভাবনা। অর্থের আগমনে মানসিক শান্তি পাবেন। আজ প্রশংসা পাবার দিন।

ধনুঃ কাছের মানুষের সঙ্গে ঝামেলার যোগ রয়েছে, তবে তা এড়িয়ে চলুন। সহকর্মী সুপরামর্শ দিলেও, তা পনার মনপুত হবে না। সময়কে ধরে রাখা যায় না। তাই সময়ের সঠিক এবং সদ্ব্যবহার করুন।

মকরঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের কোন রকম শর্ত বা বাজি ধরা থেকে বিরত থাকাই শ্রেয়। প্রেমের পড়ার যোগ রয়েছে। বাড়ির সদস্যদের অভিযোগ করার সুযোগ না দিয়ে তাঁদের সঙ্গে সময় কাটান। বিবাহিতদের কাছে আজকের দিন খুবই সুখের।


এ ক্যটাগরির আরো খবর..