× Banner
সর্বশেষ

সিদ্দিকবাজারে বিস্ফোরনে হতাহতের ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরনে প্রধানমন্ত্রীর শোক
সিদ্দিকবাজারে বিস্ফোরনে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রাজধানীর সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলন উপলক্ষ্যে কাতারের দোহায় অবস্থানকালীন প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন।

শোক বার্তায়, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ কথা জানায়।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিকেল ৪.৪৫ টার দিকে একটি সাততলা বিল্ডিংয়ে বিস্ফোরণটি ঘটে, যার বেশিরভাগই স্যানিটারি হার্ডওয়্যারের দোকান ছিল পাশাপাশি কিছু প্রাইভেট অফিস ছিল, বিষ্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে বুধবার(৮ মার্চ) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..