× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ডেস্ক

সিটি নির্বাচনে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ জুন, ২০২৩
পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন

দেশের ইতিহাসে এবারই প্রথম বরিশাল সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। গত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও দুই সিটির ভোট নির্বাচন ভবনে বসে পর্যবেক্ষণ করছে কমিশন। ভোটে অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ নির্বাচন কমিশন।

আজ সোমবার (১২ জুন) সকাল ৮টায় একযোগে শুরু হয়েছে দেশের দুটি সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ। এর কিছু সময় পরই নির্বাচন কমিশনাররা আগারগাঁওয়ে কমিশন ভবনে স্থাপিত মনিটরিং সেলে বসে ভোটগ্রহণ দেখছেন। সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও আছেন।

অন্য ভোটের মতো দুই সিটিতেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতে তৎপর নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ গাজীপুরের ভোটে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ইসি।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন কমিশন।

সম্প্রতি সিলেটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, কেউ ভোট দিতে না পারলে তিনি যেন সিসি টিভি ক্যামেরায় চিৎকার করে বলেন। সে দেখে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটির মতো এই দুই সিটির ভোটও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবে বলে আশা করছে কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..