× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

বাণিজ্য উপদেষ্টার সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার Derek Loh Eu-Tse বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজ দেশে ও বর্হিবিশ্বে সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয়। দেশটির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।

অনাবাসিক হাইকমিশনার Derek Loh Eu-Tse বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তাঁর দেশ বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সাথে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সিঙ্গাপুর সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া এবং সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স Mitchel Lee উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..