× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

সিঙ্গাপুর ফেরত আটক ৫ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত আসা পাঁচ জনকে সাতদিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তবে বাংলাদেশের ১৩ ধরনের পেশাজীবীকে হত্যার পরিকল্পনার ব্যাপারে সিঙ্গাপুর সরকার বা গ্রেফতারকৃত পাঁচজন কোনও তথ্য দেয়নি বলে জানান তিনি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ এটি।

জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে সেদেশে বসে বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তবে সিঙ্গাপুরে গ্রেফতার হওয়া আট বাংলাদেশি নাগরিক, বিজিবি, র‌্যাব, পুলিশ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১৩ ধরণের পেশাজীবীকে হত্যার পরিকল্পনা করেছিল বলে যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে ব্যাপারে সিঙ্গাপুর কোনও তথ্য দেয়নি বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আবারো বলেন, আইএস নয় তারা আনসারুল্লাহ বাংলাটিম কিংবা জেএমবির অনুসারী হতে পারেন। জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গেলো বছর সিঙ্গাপুর যাদের ফেরত পাঠিয়েছিলো তাদের সঙ্গে এদের যোগসাজশ থাকতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অতীতের বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা এটি এবং এর সঙ্গে দেশি বিদেশি গোষ্ঠীর স্বার্থ থাকতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘একই ধরনের ঘটনা পূর্বে ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে এই ঘটনার যোগসূত্র আছে। আবার এই ঘটনা যখন ঘটছে তখন দেশি-বিদেশি কিছু রাজনৈতিক পক্ষ আছে তারা এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক ও জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়েছে, এটাও স্পষ্টভাবে লক্ষণীয়।’

এদিকে বাংলাদেশে গ্রেফতার পাঁচজনকে বুধবার আদালতে হাজির করে পুলিশের ১০ দিন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..