× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

সিকৃবিতে ছাত্রীদের বিক্ষোভ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃ আবাসিক হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি, ছাত্রী হলে পুরুষ শিক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ, দু’জন সহকারী প্রভোষ্টের প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সুহাসিনী দাশ হল ও পুরাতন হলের চার শতাধিক ছাত্রী।

এসময় তারা রাস্তায় জ্বালিয়ে দাবি আদায়ের লক্ষ্যে শ্লোগান দিতে থাকে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শীতকালে সাড়ে ছয়টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশ করতে হয়। এছাড়া পুরুষ শিক্ষকরা অনুমতি না নিয়েই ছাত্রী হলের যখন তখন প্রবেশ করেন, ছাত্রী হলে প্রবেশের সড়কের অবস্থাও খারাপ। এছাড়া রয়েছে পানি ও গ্যাসের সমস্যা।

ছাত্রীরা অভিযোগ করেন, হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার কথা ছাত্রী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক রুবায়েত নাজনীন ও অধ্যাপক পলাশ মন্ডলকে জানালে তাঁরা ছাত্রীদের সাথে দূর্ব্যবহার করেন। এছাড়া প্রায়ই তাঁরা হলের ছাত্রীদের সাথে বিনা কারনে অশালীন আচরন ও দুর্ব্যবহার করেন। এসবের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে আন্দোলনে নামেন ছাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, হলে প্রবেশের ক্ষেত্রে সান্ধ্যা আইন প্রত্যাহার করে শীতকালে হলে প্রবেশের সময়সীমা সাড়ে ৭ টা পর্যন্ত ও গ্রীস্মকালে ৮ টা পর্যন্ত বৃদ্ধি, হলে পুরুষ শিক্ষকদের প্রবেশাধিকার সংরক্ষিত করা, হলে প্রবেশের সড়ক সংস্কার ও সহকারী প্রভোস্ট রুবাইয়াত নাজনিন আখন্দকে প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রীরা।

এ ব্যাপারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সহকারী প্রভোস্ট রুবাইয়াত নাজনিন আখন্দ’র সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. গোলাম শাহী আলমও গনমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..