সিএমপির বাইক স্টারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: মহসীন

রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো): চট্টগ্রাম নগরীতে সিএমপির বাইক স্টারদের বিরুদ্ধে চলা এ অভিযানটি মূলত শুরু হয় গত ১৯ জুন কোতোয়ালীর ওসি মোহাম্মদ মহসীনের হাত ধরে।

পরের দিন সিএমপির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনায় ১৬ থানায় গত তিন দিন ধরে এ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ মুলত সিএমপির এলাকার বিভিন্ন জায়গায় গত তিন দিন ধরে বাইক স্টারদের বিরুদ্ধে অভিযানে নামে।


অভিযানে শুধু সিএমপি এলাকায় ১৫টি মোটরসাইকেল জব্দ ও ৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

২১ জুন বৃহস্পতিবার রাতে টেলিফোনে এসব পরিসংখ্যান নিশ্চিত করেছেন সিএমপির কন্ট্রোল রুমের কর্তব্যরত ডিউটি অফিসার।

ডিউটি অফিসার জানিয়েছেন, বৃহস্পতিবার দিন ৩৯০টি মোটরসাইকেল চেক করা হয়েছে। এর মধ্যে ৮২টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১৫টি মোটরসাইকেল জব্দ করে নগরীর বিভিন্ন থানায় রাখা হয়েছে।

এ সময় তিনি টেলিফোনে বলেন, গত তিন দিনের মধ্যে পুরো নগরীর জুড়ে মোটর সাইকেলের বিরুদ্ধে চলা এ অভিযানের প্রথম দুই দিনে (১৯ ও ২০ জুন) হাজারখানেক মোটর সাইকেল যাচাই বাছাই করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে ১৮৮টি মামলা ও ৩৭টি মোটর বাইক জব্দ করা হয়েছে। প্রত্যেক থানা পুলিশের উদ্যোগে চলা এ অভিযানে নগর পুলিশের ট্রাফিক বিভাগে সহযোগিতা দিচ্ছে।
সিএমপি সূত্র জানায়, গত ১৯ ও ২০ জুন দুই দিনের অভিযানে মোট ১৮৮ টি মামলা দেওয়া হয়েছে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে। জব্দ করা হয়েছে ৩৭টি মোটার সাইকেল।
এর মধ্যে সিএমপি’র কোতোয়ালী থানায় ৩২টি মামলা ৫টি জব্দ। বাকলিয়া থানায় ২০টি মামলা ৩টি জব্দ। চকবাজার থানায় ৪ টি মামলা হলেও জব্দ নেই। সদরঘাট থানায় ৩টি মামলা ও ১টি জব্দ।

চান্দগাঁও থানায় ১১টি মামলা ৩টি জব্দ। পাঁচলাইশ থানায় ৮টি মামলা ৫টি জব্দ। খুলশী থানায় ৪টি মামলা জব্দ নেই আর বায়েজিদ থানায় ৭টি মামলা ও ২টি জব্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।