× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সিইসির সাথে ব্রিটিশ হাইকমিশনা্রের সাক্ষাৎ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন কমিশন কার্যালয়ে যান। তবে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি  অ্যালিসন ব্লেইক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তাদের মধ্যে আলোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ ডিসেম্বর বাছাই এবং ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এর আগে গতকাল বুধবার দুপুর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। এদিকে গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপের এক বিবৃতিতে জানিয়েছে, এবার বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

এজন্য নির্বাচনী পর্যবেক্ষক মিশনও পাঠাবে না সংস্থাটি। বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..