× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

সালথায় সেতুর দুই পাশে সংযোগ সড়কের বেহাল দশা: যান চলাচল বন্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/saltha-Sarok-road.jpg

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বুড়িদিয়া-খোয়াড় সড়কের মালঞ্চ বিলের ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙ্গে গিয়ে এখন বেহাল অবস্থায় পরিনত হয়েছে। সংযোগ সড়কের এমন দশার কারণে কয়েক বছর ধরে সেতুটির ওপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের সীমান্ত দিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল। বছর দশেক আগে এই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য বিলের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। সেতুর দুই পাশে রয়েছে ইটের সংযোগ সড়ক। তবে সেই সংযোগ সড়কের ইটগুলো উঠে গিয়ে উধাও হয়ে গেছে। সড়কের মাটিও ভেঙ্গে বিলের মধ্যে পড়ে গেছে। ফলে বিলের ওপর সেতুটি দাঁড়িয়ে থাকলেও ব্যবহার করতে পারছে না জন-সাধারণ।

বুড়িদিয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সংযোগ সড়ক বেহাল হওয়ায় কয়েক বছর ধরে সেতুর ওপর দিয়ে মানুষ পায়ে হেটে চলাচল করলেও যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দুই ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো কৃষক তাদের কৃষিপন্য মাথায় করে নিয়ে বাজারজাত করছেন। শতশত শিক্ষার্থী যানবাহন ব্যবহার করে তাদের শিক্ষা-প্রতিষ্ঠানে চলাচল করতে পারছে না।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ট্রেনিংয়ে রয়েছেন। তিনি আসার পর তার সাথে আলাপ করে ওই সেতুর সংযোগ সড়ক দ্রæত মেরামত করার ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..