× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

সালথায় ভোটার দিবস পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ভোটার হবো- ভোট দিবো, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভোটার দিবস ২০১৯ পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

উক্ত সভায় বক্তারা বলেন, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। সঠিকভাবে সকলকে ভোট প্রয়োগ করতে হবে। ভোট প্রয়োগে সবাইকে সচেতন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..