× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় বৃদ্ধ’র মরদেহ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
saltha

ফরিদপুরের সালথায় মো. মজির মোল্যা (৬২) নামে এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামে নিজ বাড়ির কাচারি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মজিবর জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।
গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু জানান, সোমবার সকালে স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া করে বিকালে বাড়ির কাচারি ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে ঝুলে পড়ে বলে তার পরিবার দাবি করেন। পরে ঘরের আড়া থেকে তার দেহ দ্রুত নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে ধারনা করা হচ্ছে কাচারি ঘরের ভেতরই তার মৃত হয়। খবর পেয়ে ওই বাড়িতে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

তিনি আরো জানান, মজিবরের পাঁচ ছেলে-মেয়ে বিয়ে করে যার যার মতো আলাদা সংসার করছেন। তবে এটা হত্যা না আত্মহত্যা, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিষয়টি পুলিশ তদন্ত করে বের করবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট আসার পর বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..