× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় বিষপানে যুবতীর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
সালথায় বিষপানে যুবতীর মৃত্যু

ফরিদপুরের সালথায় বিষপানে  সিতারা আক্তার (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিতারা মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী গ্রামের আইয়ুব সরদারের মেয়ে। নিহতের পরিবারের অভিযোগ হত্যা।
নিহত সিতারার পরিবার ও স্থানীয় লোকজন জানান, পাশ্ববর্তী সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের বিশাই শেখের ছেলে মালায়েশিয়া থাকতে আওলাদ শেখ (৩৮) এর সাথে মোবাইলে বিয়ে হয় সিতারার। গত ৩ অক্টোবর মালয়েশিয়া থেকে আওলাদ শেখ বাড়িতে আসে। এরপর  দ্বিতীয় স্ত্রী সিতারার বাবার বাড়িতে নিয়মিত যাতায়াত করে আওলাদ। বৃহস্পতিবার সকালে  বাড়ি থেকে বের হয়ে স্বামী আওলাদ শেখের বাড়িতে যায় সিতারা। সেখানে সিতারা বিষপান করে। পরে শশুর বাড়ির লোকজন সিতারাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
বিষপান করার বিষয় জানার অনেক পরে হাসপাতালে নেওয়ায় এবং সময় মতো চিকিৎসা না দেওয়ায় সিতারা মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলেন। ঘটনার পর আওলাদ শেখ গা-ঢাকা দিয়েছেন।
এদিকে হাসপাতাল থেকে সিতারার লাশ নিয়ে আসার পরে তার পরিবারের লোকজন জানে যে, সে মারা গেছে। এ সময় লাশের সাথে থাকা আওলাদ শেখের দুই বোনকে মারধর করে নিহতের স্বজনরা।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নিহত সিতারার মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে সকালে ভালোভাবে বাড়ি থেকে বাহির হয়ে গেছে। মেয়ে বিষ খেয়েছে বা তারা মেয়েকে হাসপাতালে নিয়ে গেছে তা আমাদের কিছুই জানায়নি। এছাড়া তিনি আরও বলেন, আমার মেয়ে গার্মেন্সে চাকরি করে। আওলাদের বউ ও দুটি সন্তান থাকা সত্বেও আমার মেয়ে সিতারাকে ফাসিয়ে মোবাইলে বিয়ে করে। ওরা আমার মেয়েকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইছে। আমরা মেয়ে হত্যার বিচার চাই।
আওলাদ শেখের প্রথম স্ত্রী রেবেকা বেগম  বলেন, সকাল ৮টার দিকে সেতারা আমাগো বাড়ি আসে এবং বলে আমি বিষ খেয়ে আইছি আমাাকে হাসপাতালে নেন। পরে আমাগো বাড়ির লোকজন সিতারাকে প্রথমে ফুলবাড়িয়া বাজারের ডাক্তারের কাছে নেয়। অবস্থা খারাপ দেখে পরে নগরকান্দা হাসপাতালে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, বিষপান করে মারা গেছে শুনেছি, নগরকান্দা হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তারা লাশ নিয়ে আসছে। আমাদের আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার তাই আমরা নিব।


এ ক্যটাগরির আরো খবর..