× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিউজ ডেস্ক

সালথায় বিপুল পরিমান ইয়াবাসহ জব্বার খালাসী আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
সালথায় বিপুল পরিমান ইয়াবাসহ জব্বার খালাসী আটক

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় ২শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জব্বার খালাসী (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বুড়িদা বাজার এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী জব্বার খালাসী, উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মোঃ হিংগুল খালাসীর ছেলে।

ফরিদপুর র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (১১ ফ্রেব্রুয়ারি) পৌনে ছয়টার দিকে অত্র ক্যাম্পের একটি অভিযানিক দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহপ্রতাপ গ্রামের বুড়িদিয়া বাজারের কালাম মাস্টারের ফার্মেসীর সামনে থেকে মাদক ব্যবসায়ী জব্বার খালাসীকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত হতে ২শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে ফরিদপুর জেলার সালথা থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে র‍্যাব-৮ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..