× Banner
সর্বশেষ

সালথায় বাজার মনিটরিং বিষয়ক মতবিনিময় সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যে শিথিল রাখার লক্ষে ফরিদপুরের সালথায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য অফিসার সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা থানার এস.আই মো. জাহাঙ্গীর আলম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।

মতবিনিময় সভা শেষে উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।


এ ক্যটাগরির আরো খবর..