সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এই সর্ব প্রথম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর যোগদান। দীর্ঘ ৯ বছর পর মঙ্গলবার উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনার (ভুমি) হিসাবে মাহমুদা সুলতানা যোগদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জানা যায়, এর আগে মাহমুদা সুলতানা শরিয়াতপুর জেলার ডামুঢ্যা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন। যোগদান কালে মাহমুদা সুলতানা সাংবাদিকদের বলেন, সালথা অনেক ভাল একটি উপজেলা। আসার সময় রাস্তার দুই পাশের পরিবেশ দেখে আমার ভাল লেগেছে। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার আপ্রান চেষ্টা করবো।