× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

সালথায় নৌকার পক্ষে জামাল মিয়ার নির্বাচনী জনসভা

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বার) বিকাল ৫টায় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া মাদ্রাসা মাঠে যুব সংঘ এর উদ্যেগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবেক ছাত্রনেতা এ্যাড. জামাল হোসেন মিয়া।

জামাল হোসেন বলেন, শেখ হাসিনার জীবনের মায়া ত্যাগ করে জনগনের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের প্রানপ্রিয় নেত্রী সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করতে হবে।

গোপালিয়া যুব সংঘের সভাপতি কাউছার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান, ইলিয়াছ খলিফা, মজিবুর রহমান, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি নলিন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল বাসার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..