× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

সালথা প্রতিনিধি(আবু নাসের হুসাইন):

সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

ACP
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
শামুক সংরক্ষণে

ফ‌রিদপু‌রের সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
বুধবার দুপুর ১২ টায় সালথা উপ‌জেলা হলরু‌মে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভা‌গের মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক জিল্লুর রহমান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছ‌লিমা  আকতা‌রের সভাপতিত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফ‌রিদপুর জেলার মৎস‌্য কর্মকর্তা মো: ম‌নিরুল ইসলাম,  গোপালগঞ্জ জেলার দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন  প্রকল্প প‌রিচালক এস এম আশিকুর রহমান।
উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সঞ্চালনায় এসময় উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিকও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করা হয়। এবং প্রজেক্টরের মাধ্যমে তা বুঝানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..