× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সালথায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মূখে ফসলী জমি

Dutta
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
সালথায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিভিন্ন জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে বাণিজ্যিক ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনিকভাবে নিষেধ থাকলেও আইন অমান্য করে তারা সর্বত্র এ কাজ করছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর ফসলি জমি-সরকারী হালটসহ বসতবাড়ি হুমকির মুখে পড়ছে । স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র বিভিন্ন ফসলি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করছে। এমনকি নিরীহ মানুষের ফসলি জমি দখল করে বালু উত্তোলন করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজারের দক্ষিনে কুমার নদিতে দীর্ঘদিন যাবৎ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ব্যাক্তিগত জায়গা ভরাট করা হচ্ছে। ফুকরা -ময়েনদিয়া রোডের নটখোলায় সরকারী সড়কের পাশে ড্রেজার বসিয়ে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করছেন এস্কেন্দার খালাসী নামে এক ড্রেজার ব্যবসায়ী । এছাড়া ফুকরা চাঁনপুর বিল, সোনাপুর খালের ওপার, হোগলাকান্দি কাচা রাস্তার সাইডে, ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া নতুন রাস্তার মসজিদ সংলগ্ন, বালিয়া গট্টি চুলের বিল, ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়াসহ উপজেলার বিভিন্ন জায়গায় বালু খেকো ব্যাবসায়ীরা সরকারী নিয়ম-নীতির কোনও তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় নদি, নালা, খাল-বিল ও ফসলি জমিতে অবাধে বালু উত্তোলন করে আসছে। এসব ড্রেজার দিয়ে রাত-দিন বালু উত্তোলন করায় নদি, খাল বিলে ৪০ থেকে ৬০ ফুট গভীরে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সরকারী হালট, নদি গর্ভে চলে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, সরকারী জায়গা থেকে কেউ যদি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে, তাহলে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে হলে ভূমি আইন অনুযায়ী জেলা প্রশাসক থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ব্যতীত ড্রেজার ব্যবহার করে কেউ বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..