× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সালথায় কৃষক অলিয়ার হত্যা মামলার এক আসামী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saltha-Murder-case.jpg

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কৃষক মো. অলিয়ার শেখ হত্যা মামলার এজাহারভূক্ত দুই নাম্বার আসামী নুরু শেখ (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭এপ্রিল) দিবাগত গভীর রাতে বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নুরু শেখ উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের ইছাহাক শেখের ছেলে।

জানা যায়, গত ২০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে সাধুহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মো. অলিয়ার শেখ (৬০) কে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি ইছাহাক শেখ গংরা। এঘটনায় গত বুধবার ২১ এপ্রিল এজাহারভূক্ত ৩জনের নামসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, কৃষক ওলিয়ার হত্যা মামলার এজাহারভূক্ত দুই নং আসামী নুরু শেখকে গ্রেফতার করে আজ বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..