আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া-গট্টি চুলোর বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ছোট-বড় ৩০টি নৌকা অংশগ্রহন করে। এসময় হাজার হাজার জনতা উক্ত নৌকা বাইচ উপভোগ করেন।
বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছারোয়ার মাতুব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল। এসময় প্রতিযোগিতা বিজয়ীসহ সকল নৌকার মালিকের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।