× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ফরিদপুর প্রতিনিধি

সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা সড়ক মেরামত

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
উদ্যোগে ভাঙা সড়ক মেরামত

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ কাজ পরিচালিত হয়।

গট্টি ইউনিয়নের বালিয়া বাজার থেকে পিয়াজহাটা যাতায়াতের সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে মাটি ভেঙে ও ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও কৃষকরা ব্যাপক ভোগান্তির শিকার হন। বিশেষ করে পিয়াজ বাজারের ব্যবসায়ী ও কৃষকদের দাবি ছিল সড়কটি দ্রুত মেরামত করার।

জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে সড়কটির সংস্কারকাজ শুরু করেন। এ সময় স্বেচ্ছাসেবকরা মাটি ও ইট দিয়ে ভাঙা অংশগুলো সংস্কার করেন, ফলে এলাকাবাসীর স্বস্তি ফিরে আসে।

সড়ক মেরামতের সময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার নায়েবে আমির আজিজুর রহমান মজনু,গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন,গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম,সালথা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহাদী হাসান,গট্টি ইউপি ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি বাহারুল ইসলাম,১নং ওয়ার্ড সভাপতি মামুন হোসেন,জামায়াত নেতা ওয়ালিউজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..