× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিদায় ও বরণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানকে বিদায় ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বারকে বরণ করে নেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার ও মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমকেও বরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রসমূখ।


এ ক্যটাগরির আরো খবর..