× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

পূজা কমিটি জানিয়েছে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার বিচার হয় না -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০২২

পূজা কমিটি জানিয়েছে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার বিচার হয় না। কেন বিচার হবে না! বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছে। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছে। হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটা অশুভ চক্র। বাইরে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২ অক্টোবর) সকালে রামকৃষ্ণ মিশন মঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,  যারা হিন্দুদের মন্দিরে বাড়ি-ঘরে-মণ্ডপে হামলা করে, যে পরিচয়ে হোক, এ দুর্বৃত্তদের ক্ষমা নেই। এদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।

তিনি বলেন, দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিয়ে চায় কাজটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ নয়। এটা মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দুর্গা উৎসব দশমী পর্যন্ত শন্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল—আপনাদেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..