× Banner
সর্বশেষ
ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ

সামাজিক অর্থনীতি অনুসরণ ছাড়া উপায় নেই

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, অসম বিশ্বায়ন মোকাবেলা এবং বাংলাদেশে বৈষম্য দূর করতে হলে সমাজতন্ত্রই একমাত্র পথ। সমৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনের পথে এগুতে হলে সমাজতন্ত্রের লক্ষ্যে সামাজিক অর্থনীতি অনুসরণ করা ছাড়া উপায় নেই।

চীনের নেতা মাও সে তুং এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিকে কাজে লাগিয়ে চীন এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে হলে অংশগ্রহণমূলক গণতন্ত্রের মাধ্যমে এবং সামাজিক অর্থনীতি অনুসরণ করার মধ্য দিয়েই এগুতে হবে। বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘জঙ্গিবাদ মৌলবাদ দেশে প্রধান দুশমন হিসেবে দেখা দিয়েছে। তাই শেখ হাসিনা যে সংগ্রাম করছেন তা শক্তিশালী করতে হবে। কেন না, দেশ কঠিন সময়ের মধ্যে এগুচ্ছে। জঙ্গিরা সফল হলে আমাদের সমাজতন্ত্রের আন্দোলন ভেস্তে যাবে। তাই মাও সে তুং থেকে শিক্ষা নিয়ে এগুতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন, বাবুল বিশ্বাস, ইনু শিকদার ইনু।


এ ক্যটাগরির আরো খবর..