× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

সামরিক ঘাঁটিতে বিমান হামলা, ১৮০ জন ভাড়াটে সেনাকে হত্যার দাবি: রাশিয়া

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০২২
সামরিক ঘাঁটিতে বিমান হামলা, ১৮০ জন ভাড়াটে সেনাকে হত্যার দাবি: রাশিয়া

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় পোল্যান্ড সীমান্তের কাছাকাছি লিভভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে ১৮০ জন ভাড়াটে সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ বলেন, ইউক্রেনীয় বাহিনীতে যোগ দেওয়া ভাড়াটে সেনাদের ওপর হামলা অব্যাহত রাখবে রাশিয়া। কারণ বিদেশিদের সরবরাহ করা অস্ত্র ওই ঘাঁটিতে মজুত রাখা হয়।

হামলার শিকার এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি পোল্যান্ড তথা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটিতে ন্যাটোর সেনা কর্মকর্তারা ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এখানে বিদেশি সেনারাও প্রশিক্ষণ নিয়ে থাকে।

এদিকে রাশিয়ার এ হামলার পর নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাজ্য বলেছে, এই হামলা সংঘাত আরও বাড়িয়ে দেবে। ন্যাটো সীমান্তে যেকোনও আঘাতের পাল্টা জবাব দেওয়া দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..