সামনেই আসছে সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ । ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে ২৬ নভেম্বর পর্যন্ত।
প্রথমে সালমানকে রাখা হয়েছিলো ছবির অতিথি চরিত্রে। ছবিতে ছিল না সালমানের কোনো গান বা নায়িকা কিন্তু এ বিষয়টি সালমানের পছন্দ না হওয়ায় চিত্রনাট্যে আবার পরিবর্তন এনে সালমানের নায়িকা, গান-নাচ রাখেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকার।
এ ছবিটির প্রযোজক হচ্ছেন সালমান নিজেই। আর এ ছবির মূল চরিত্রে থাকবেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা।