সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে করোনাভাইরাস পজিটিভ আসে। গত রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর এখন তার অপারেশন চলছে।

এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জানান, তার শারীরিক অবস্থার অবনতী হয়েছে।

আজ ভোর সাড়ে ৫টায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

তিনি বলেন, সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।