ভালো কাজে পুলিশ-জনতার সম্পৃক্ততা বেড়েছে -খাদ্যমন্ত্রী

ভালো কাজে পুলিশ-জনতার সম্পৃক্ততা বেড়েছে -খাদ্যমন্ত্রী

ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতা একসাথে ভালো কাজে সহযোগিতা করছে ও মন্দ কাজের কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে।  বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম সম্মুখযুদ্ধে প্রতিরোধ গড়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। দেশের প্রয়োজনে তাঁরা আবারো এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুকনিরোধসহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন, যা সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসময় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার, সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোঃ রাশিদুল হক উপস্থিত ছিলেন।

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।