× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সাবেক সেনা সদস্যের নির্যাতনে এক মাস পর মারা গেলেন চাচাতো ভাই

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

দুলাল পাল- স্টাফ রিপোর্টার: ধামরাইয়ে বাদে গাওয়াইল গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাতো ভাই ও সাবেক সেনা সদস্য এবং তার পরিবারের নির্মম নির্যাতনে ইদ্রিস আলী নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইদ্রিস রোববার মারা যান। এ ঘটনায় সাবেক সেনা সদস্য সোহরাব হোসেন সমের ছেলে হাবিবুর রহ্মানকে গ্রেফতার করা হয়েছে।

ধামরাইয়ের বাদে গাওয়াইল গ্রামের জয়ন খার ছেলে ইদ্রিশ তার ভোগদখলে থাকা জমিতে ২৪ জুন মাটি কাটতে যান। এসময় সোহরাব হোসেন, তার স্ত্রী বেবী বেগম, ছেলে হাবিবুর রহমান ও লিটন ঐ জমি নিজেদের দাবি করে ইদ্রিস আলীর বুক ও পেটের উঠে নির্মমভাবে নির্যাতন চালায়। এতে তার পাকস্থলী ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় ঐ দিন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোহরাব হোসেন, তার স্ত্রী, ছেলেসহ ছয় থেকে সাত জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হাবিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করলেও সাবেক সেনা সদস্য ও তার পরিবারের অন্য সদস্যরা পালিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার এসআই নিজাম উদ্দিন জানান, এক আসামীকে গ্রফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..