× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

বগুড়ায় দুদকের করা মামলায় হাইকোর্ট সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। এর আগে ১ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার পক্ষে আবেদন করেন আইনজীবী সুব্রত কুমার কুণ্ডু।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বগুড়ার আদমদীঘি থানায় মামলাটি করেন। পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..