× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

সাবেক দ্ইু এমপিসহ জামায়াতের ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পল্লবী থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক দুই সংসদ সদস্যসহ গ্রেফতার ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে সোমবার তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জামায়াতের ১৩ নেতাকর্মী হলেন— খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরোয়ার, রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কাফরুল থানা জামায়াত সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এবিএম নুরুউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১১ এর সি ব্লকের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পল্লবী থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি লাঠি ও ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর পল্লবী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..