× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

সাবমেরিন পেল নৌবাহিনী

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত হলো দুটি ডুবোজাহাজ (সাবেমেরিন)। আজ রোববার দুপুরে চট্টগ্রাম নেভাল একাডেমিতে চীন থেকে কেনা সাবমেরিন দুটিকে কমিশন প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীন থেকে আমদানি করা সাবমেরিন দুটি হলো ‘বনৌজা নবযাত্রা’ ও ‘বনৌজা জয়যাত্রা’। ৭৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের সাবমেরিন দুটি টর্পেডো ও মাইনসজ্জিত। ঘণ্টায় সর্বোচ্চ ১৭ নটিক্যাল মাইল পাড়ি দিতে সক্ষম সাবেমরিন দুটি।

গত বছরের ২২ ডিসেম্বর সাবমেরিন দুটি বাংলাদেশে পৌঁছায়। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ৪০টি দেশের নৌবাহিনীর সাবমেরিন রয়েছে।

কমিশন প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সাবমেরিন সংযোজনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ইত্যাদি জন্য আমরা সাবমেরিনের জন্য পৃথক ঘাঁটি নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কার্যক্রমও ইতিমধ্যে শুরু করেছি। বাংলাদেশ নৌবাহিনীকে একটি সত্যিকারের ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তর করার কথা আমি আপনাদের দিয়েছিলাম। আজকে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করলাম।’

শেখ হাসিনা আরো বলেন, ‘আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে অথবা দেশের ভেতরে কেউ যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড আমরা কাউকে অন্যায় কাজে ব্যবহার করতে দেব না, এটা আমাদের সিদ্ধান্ত এবং সেভাবেই আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি। আমাদের দেশের অভ্যান্তরে কেউ যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তাঁর জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’

পরে নবযাত্রা ও জয়যাত্রার অধিনায়করা প্রধানমন্ত্রীর কাছ থেকে কমিশনিং ফরমান গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..