× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পি আই ডি

সাবমেরিন ক্যাবলস কোম্পানির সক্ষমতা বৃদ্ধির তাগিদ উপদেষ্টা নাহিদ ইসলামের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
সক্ষমতা বৃদ্ধির তাগিদ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ গুলশানে এই পাবলিক লিমিটেড কোম্পানির প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ বিষয়ে জোর দেন।

নাহিদ ইসলাম কর্মকর্তাদের বলেন, বিএসসিপিএলসি’র যে সক্ষমতা রয়েছে তারা সম্পূর্ণ কাজে লাগাতে হবে, প্রয়োজনে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। একইসাথে প্রতিষ্ঠানের নিয়োগে অনিয়স দুর্নীতি হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিএসসিপিএলসি’র কর্মকর্তারা উপদেষ্টাকে ২০২৫ সালে চালু হতে যাওয়া দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপকে সংযুক্তকারী সাবমেরিন ক্যাবল সিস্টেম ৬ (SEA-ME-WE 6) এর সাথে দেশের সংযোগ এবং এর ফলে বাংলাদেশ কী কী সুবিধা পাবে সেই বিষয়গুলো অবহিত করেন।

২০৪৫ সাল পর্যন্ত মেয়াদী এই নতুন অপটিক্যাল ফাইবার সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেমে বাংলাদেশ-সহ ১৪টি দেশের ১৬ প্রতিষ্ঠানের  সংযুক্ত থাকার কথাও জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..