× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

সাপাহারে আন্তজেলা মোটরসাইকেল চোর দলের ২ জন সদস্য সহ ৩টি মোটরসাইকেল উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ আগস্ট, ২০২০
সাপাহারে মোটরসাইকেল উদ্ধার

প্রদীপ সাহা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আন্তজেলা মোটরসাইকেল চোর দলের ২ জন সদস্য সহ ৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

সাপাহার থানার মামলা ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সুত্র: গত ২২ আগস্ট মামলা নং ৩১,ধারা৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০। মামলার বাদী মো: সাদেকুল ইসলাম,পিতা তোফাজ্জল হক, সাং তাঁতইর,থানা সাপাহার গত ইং ৩০ জুলাই সাপাহার জিরো পয়েন্ট হতে একটি বাজাজ সিটি ১০০ সি সি মোটরসাইকেল চুরি হয়ে যায়।

সংশ্লিষ্ঠ জায়গার সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক ঘটনার বিষয়ে আব্দুল মান্নান মিয়া,বিপিএম,পুলিশ সুপার,নওগাঁ’র নের্তৃত্বে সাপাহার থানা টিম আসামী ১। মো: বাবু(২৭),পিতা মো:ফারুক,সাং দোভাগী,ইউপি দৌলতপুর,২। মো: রুমন (২৫), পিতা: মোস্তাক, সাং পনের রশিয়া মধ্যগ্রাম, উভয় থানা শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবঞ্জ দ্বয়ের দখল হতে ৩টি চোরাই মোটরসাইকেল শনিবার আনুমানিক ভোর ৫টায় উদ্ধার করা হয়।

মোটরসাইকেল চেচিস নং এবং ইঞ্জিন নং পরিবর্তন করেছে মর্মে স্বীকার করে। তারা আন্তজেলা মোটরসাইকেল চোর দলের সদস্য বলে জানা যায়। উক্ত প্রেস বিজ্ঞপ্তি প্রেস করেন সাহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই। এসময় থানার সকল সদস্য ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..