× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি:

সাপাহারে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
সাপাহারে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলার লক্ষিপুর এলাকার আম বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর দরগা তলা পুকুর পাড়ে ছাগল চড়াতে গিয়ে
বাগানের মধ্যে পুকুর পাড়ের নিচে পেট কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।

সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সাপাহার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন
পেট কাটা নাড়ী ভুড়ি বেরিয়ে থাকা অজ্ঞাত মরদেহ; সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।

এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান- এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি, তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া ও থানায় মামলা দয়েরের প্রস্ততি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..