নওগাঁর সাপাহারে জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগে কল প্রকল্প বারি মিষ্টিআলু-১৭ (বাইয়োফর্টিফাইট)
জাতের ফলাফল প্রদর্শনী ও মাঠ দিবস উদ্ধসঢ়;যাপন অনুষ্ঠিত হয়েছে।
কল প্রকল্প,কারিতাশ রাজশাহী অঞ্চল এর আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কাশিতারা গ্রামে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী অনুষ্ঠানে এই জাতের আলুর পুষ্টিগুন ও মাঠ দিবসের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, মো: আবুল বাসার মোল্যা প্রজেক্ট ম্যানেজার কল প্রকল্প,বাবুল হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাপাহার, উপজেলা অফিসার আমিনুল ইসলাম, কল প্রকল্প, কারিতাশ রাজশাহী অঞ্চল, শিরন্টি ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান,কৃষানী সাথী আক্তার।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কল প্রকল্পের উপকারভোগী কৃষক/কৃষানী উপস্থিত ছিলেন