× Banner
সর্বশেষ
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী

প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে প্রসূতি অন্ধ; ৮ম শ্রেণী পাশ ভূয়া ডাক্তার আটক

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
sapahar

নওগাঁ সাপাহারে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম থেকে ক্লিনিকের পরিচালক ভূয়া ডাক্তার পরিচয়কারী মনিরুল ইসলাম স্বপন কে আটক করা হয়েছে।

জানা যায়, ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস ঠিক না থাকা এবং দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন করে থাকেন ৮ম শ্রেণী পাশ সততা ক্লিনিকের পরিচালক ভূয়া ডাক্তার মনিরুল ইসলাম স্বপন,তার দেশের বাড়ি রাজশাহীতে।

সাপাহার তিলনি গ্রামের পপি নামের এক প্রসুতি মা জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে সিজার করেন সততা ক্লিনিকে, সিজার করার আগে আমি চোখে দেখতে পেতাম কিন্তু সিজার করার পরে আমি চোখে কিছু দেখতে পাই না; আমি আমার দৃষ্টি ফিরে পেতে চাই।

গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার বেলা ১১টায় সাপাহার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় ভূয়া ডাক্তার মনিরুল ইসলাম স্বপনকে আটক করে ক্লিনিক বন্ধ করে ১মাস বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়; এবং অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়ে থানায় নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ক্লিনিকের রোগিদের
সুচিকিৎসার ব্যবস্থা ও খোঁজ খবর নিতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন সহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..