× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিউজ ডেক্স

সাপাহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
সাপাহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় সাপাহার সরকারি ডিগ্রী কলেজ, আল হেলাল ইসলামী একাডেমি কলেজ, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের প্রতিফলন প্রকাশ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ,থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ।
এর আগে উপজেলা হলরুমে উপজেলা আইনশ্ঙ্খৃলা মিটিং, মাসিক মিটিং এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ও বিজ্ঞান মেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..