সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নওগাঁর সাপাহার উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বে-সরকারি বৃত্তি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে ঐতিহাসিক দিবর দিঘীতে এসোসিয়েশনের সভাপতি মাওলানা মো: কাওছার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, প্রধান আলোচক হিসেবে শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আলোমগীর হোসেন, শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন সহ ১২টি কিন্ডার গার্টেন এর পরিচালক, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

মেধাবৃত্তি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে আগমন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।