× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সাতদিনের মধ্যে পাসপোর্ট

admin
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বিদেশে বাংলাদেশী নাগরিকরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে তাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে শনিবার রাজধানীর ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সরকার ফেডেক্স-এর মাধ্যমে দুই থেকে তিনদিনের মধ্যে এমআরপি সমূহ বাংলাদেশ মিশনে পাঠাবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পাসপোর্ট দ্রুত পৌঁছানোর লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বৈশ্বিক কুরিয়ার সার্ভিস ফেডারেল এক্সপ্রেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ফেডারেল এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক ব্যাগে পাঠানোর কারণে বিদেশে বাংলাদেশী নাগরিকরা সাধারণত আবেদন জমা দেয়ার পরে দুই থেকে তিনমাসের মধ্যে এমআরপি পেয়ে থাকে।  কিন্তু হয়রানি বন্ধের পাশাপাশি দ্রুত ভেরিফিকেশনের জন্য সরকার অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, এছাড়াও পাসপোর্ট তৈরিতে দুর্নীতি কমাতে ই-পাসপোর্ট সার্ভিস চালুর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..